ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে যুবলীগের সভাপতি–সম্পাদকের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলার মানচিত্র

ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে যুবলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আংশিক এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

এক মাস ধরে ফেনী পৌরসভার এসব ওয়ার্ডে বিভিন্ন তারিখে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সম্মেলনের মাধ্যমে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

১ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক চৌধুরীকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ডে অর্জুন নাথকে সভাপতি ও শুকদেব চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ডে মো. ফারুককে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ডে রেজাউল করিমকে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ডে জাফর আহামেদকে সভাপতি ও গাজী মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ডে ফারুক আহমেদকে সভাপতি ও রফিকুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলামকে সভাপতি ও শাহাদাত হোসেন সাখাওয়াতকে সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ডে আবদুল আজিজ তালুকদারকে সভাপতি ও মোহাম্মদ নুরনবীকে সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডে জয়নাল আবদীনকে সভাপতি ও নবাব শরীফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১০ নম্বর ওয়ার্ডে মো. সুজন মির্জাকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক, ১১ নম্বর ওয়ার্ডে পারভেজ হোসাইনকে সভাপতি ও মোহাম্মদ উল্লাহকে সাধারণ সম্পাদক, ১২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলামকে সভাপতি ও আকবর হোসেন ভূঞাকে সাধারণ সম্পাদক, ১৩ নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেনকে সভাপতি ও একরামুল হক পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, ১৪ নম্বর ওয়ার্ডে সাহাদাত হোসেনকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, ১৫ নম্বর ওয়ার্ডে ছালেহ আহম্মদকে সভাপতি ও দেলোয়ার হোসেন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, ১৬ নম্বর ওয়ার্ডে সামাউন নুরকে সভাপতি ও মিনহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, ১৭ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলামকে সভাপতি ও খন্দকার মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, ১৮ নম্বর ওয়ার্ডে ইমাম হোসেন মজুমদারকে সভাপতি ও নুর মোহাম্মদ ফামেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের প্রাধান্য দিয়ে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।