ফেনীতে ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ১৫ জন, দাগনভূঞা উপজেলার ১৩ জন এবং ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ১ জন করে আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার পর্যন্ত ফেনী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৫০। জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ২৬৬ জনের। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৭ দশমিক ৮৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৯ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ২০। মারা গেছেন ৬৮ জন। আক্রান্তের তুলনায় মৃত্যু হার ১ দশমিক ৬৩।

এর আগে ২৩ জুন ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৯ দশমিক ২৭। ২২ জুন ১৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের পজিটিভ আসে। শনাক্ত ছিল ২৩ দশমিক ৮০ শতাংশ। ২১ জুন ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৫১। সবশেষ বৃহস্পতিবার শনাক্তের হার ২০ দশমিক ৮৩। এদিন মোট পরীক্ষা করা ১৪৪টি নমুনার মধ্যে বিদেশগামীদের নমুনা ছিল ৩৫টি, যার মধ্যে ১ জনের পজিটিভ পাওয়া যায়।

ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন বলেন, বর্তমানে হাসপাতালে ভর্তি ২৩ জন। ফেনী জেনারেল হাসপাতালে ১৪ জন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ১ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন।