ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে ফোকলোর বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শনিবার ক্যাম্পাসে শোভাযাত্রা, আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় বিভাগের সামনে থেকে প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর আনন্দ শোভাযাত্রা বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের সামনে এসে শেষ হয়।

এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। আরও বক্তব্য দেন বিভাগের সভাপতি আক্তার হোসেন, সাবেক সভাপতি মোর্বারা সিদ্দিকা।