প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গতকাল দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হাসপাতালের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। প্রায় ছয় হাজার রোগী রেজিস্ট্রেশন করলেও সাড়ে তিন হাজার রোগী সেবা পান। পৌরসভার চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ ক্যাম্পের আয়োজক উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতি। পৃষ্ঠপোষকতা করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী। এর আগে স্থানীয় ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন করেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি