বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার কাথোরা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে পোশাক তৈরির একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, গত মে ও চলতি জুন মাসের বেতনের দাবিতে বোর্ডবাজার কাথোরা এলাকার নন্দন অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকেরা গতকাল সকালে বিক্ষোভ এবং কারখানার জানালার কাচ ও আসবাব ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা আধঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে কারখানার সামনে অবস্থান নেন।