বগুড়ায় নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতার মামলায় যুবদল নেতা আবদুল হামিদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামে। গতকাল শনিবার রাত ১১টায় ছোনকা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।
শেরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, আবদুল হামিদের নামে ২০১৫ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আশরাফদৌল্লা বলেন, আবদুল হামিদ উপজেলার ভবানীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন সরকার বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আবদুল হামিদের নামে থানায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাঁকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।