বগুড়ার শেরপুরে ঝোপের পাশ থেকে পাইপগান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পাইপগান উদ্ধার করেছেন সিরাজগঞ্জে র‌্যাব সদস্যরা। রোববার সন্ধ্যা সাতটায় এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভবানীপুর ইউনিয়ন এলাকায় মোমিন ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি পড়ে ছিল। যার দৈর্ঘ্য ১২ ইঞ্চি। অস্ত্রে মরিচা পড়া ছিল। পরে সিরাজগঞ্জ র‌্যাবের ডিএডি তোজাম্মেল হোসেন আগ্নেয়াস্ত্রটি শেরপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ডিএডি তোজাম্মেল হোসেন বলেন, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা ওই পাইপগানের সন্ধান পান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি রাত সাড়ে নয়টায় থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।