বগুড়ায় আল্লাহর দলের সদস্য সন্দেহে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি
প্রতীকী ছবি

বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলে জড়িত থাকার অভিযোগে আবু ইউসুফ (৩০) নামের এক যুবককে আটক করেছে ঢাকা থেকে আসা পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের একটি দল। মঙ্গলবার বিকেলে শাহজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার সন্ধ্যার দিকে।

ইউসুফ বগুড়া শহরের রহমান নগর এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য বলে অভিযোগ আছে। পুলিশের বরাতে জানা যায়, ইউসুফ বগুড়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আইটি শাখায় কাজ করতেন। আইটি বিষয়ে দক্ষতা থাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির প্রযুক্তিবিষয়ক সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষার কাজ করতেন তিনি।

বগুড়ার কইগাড়ি ফাঁড়ির উপপরিদর্শক রাজু কামাল ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা অ্যান্টিটেররিজম ইউনিটের একটি দল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ইউসুফকে আটক করে নিয়ে গেছে। তাঁর সর্ম্পকে এখনো বিস্তারিত কিছুই জানানো হয়নি।