বগুড়ায় একসঙ্গে তিন ছেলের জন্ম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে একসঙ্গে তিন ছেলেসন্তানের জন্ম দিলেন মা ইলিফা বেগম (২৭)। তিনি উপজেলার কুন্দগ্রাম এলাকার চঞ্চল হোসেনের স্ত্রী। গত বৃহস্পতিবার তিন নবজাতকের জন্ম হয়। গতকাল রোববার মা ও সন্তানদের বাড়িতে নেওয়া হলে খবরটি জানাজানি হয়। নবজাতকদের দেখতে ভিড় জমিয়েছেন পাড়া–প্রতিবেশীরা।
নবজাতকদের বাবা চঞ্চল হোসেন বলেন, প্রায় ছয় বছর আগে ইলিফা বেগম ও তাঁর বিয়ে হয়। প্রথমবারের মতো তাঁরা মা–বাবা হলেন। বিয়ের বেশ কয়েক বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্মে তাঁরা আনন্দিত। গত বৃহস্পতিবার সকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে তাদের তিন সন্তান।