বগুড়ায় করোনায় সংক্রমিত আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস প্রতীকী ছবি
ছবি: প্রথম আলো

বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া কোভিড পজিটিভ শনাক্ত রোগীর নাম স্বপন কুমার দত্ত। তাঁর বয়স ৬২ বছর। বাড়ি নাটোর জেলার সদর উপজেলার মল্লিকহাতি গ্রামে।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, করোনা পজিটিভ শনাক্ত ওই রোগী ১৯ আগস্ট টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।