বগুড়ায় হাসপাতালের সামনে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় হাসপাতালের সামনে ট্রাকের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার প্রথম বাইপাস সড়কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আফতাব হোসেন (৭০)। তিনি বগুড়া শহরের রহমান নগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে আফতাব হোসেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মেডিকেল ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় প্রায় আধঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লালন হোসেন বলেন, ময়নাতদন্তের পর আফতাব হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।