বঙ্গবন্ধু সেতুতে দুপাশে ভোর থেকে তীব্র যানজট, দুপুরের পর স্বাভাবিক
দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকায় আজ শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রাস্তায় আটকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের ১৬ নম্বর ব্রিজের কাছে রাত ৩টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ভোরে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু দুপাশে অতিরিক্ত যানবাহন আটকা পড়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উত্তরবঙ্গগামীবাস চালক হাজির রহমান বলেন, ভোর পাঁটায় তিনি রসুলপুরে যানজটে পড়েন। এক কিলোমিটার পার হতে তাঁর প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে।