বঙ্গবন্ধুর স্বপ্নকে পূর্ণতা দিতে চলেছেন শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আজ শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামে
ছবি: প্রথম আলো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু যে বাংলদেশের স্বপ্ন দেখেছিলেন, তাকেই পূর্ণতা দিতে চলেছেন শেখ হাসিনা। আজ এ কথা বলা যায় যে শেখ হাসিনাই বাংলদেশের স্বপ্নপূরণের যোগ্য কান্ডারি। তাঁর মধ্যেই মূর্ত হয়ে উঠছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।

আজ শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামে নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণসামগ্রী, শিশুখাদ্য ও গবাদিপশুর জন্য গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার জীবনের ব্রত। মানুষের সুখের জন্য তিনি নিজের জীবনের সুখ–স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। মানুষের কল্যাণে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যিনি প্রতিমুহূর্ত, প্রতিক্ষণ নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন; তিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুরাদ হাসান আরও বলেন, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ; এই বাংলাদেশের যত প্রাপ্তি ও অর্জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার হাত ধরেই এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা। এ সময় উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজমত আলী ভূঁইয়া, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমুখ।