বঙ্গোপসাগরে ডুবোচরে পর্যটকবাহী জাহাজ আটকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের নাক্ষংদিয়া নামক এলাকায় আজ বুধবার কয়েক শ পর্যটকসহ একটি জাহাজ ডুবোচরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম এই তথ্য জানান।
শফিউল আলম বলেন, এলসিটি কাজল নামের পর্যটকবাহী জাহাজটি আজ বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগরের নাক্ষংদিয়া নামক এলাকায় ডুবোচরে আটকা পড়ে বলে খবর পেয়েছেন তিনি। জাহাজটিতে কয়েক শ পর্যটক রয়েছেন। উদ্ধারের জন্য জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।