বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার মহেশপুর গ্রামে গতকাল রোববার বজ্রপাতে মনোয়ারা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মনোয়ারার স্বামী মঈনউদ্দিন আহমেদ জানান, গতকাল মনোয়ারা বাড়ির উঠানে কাজ করছিলেন। তখন আকাশ কালো মেঘে ভরে যায়। বৃষ্টি শুরু হওয়ার আগে বেলা ১১টার দিকে বাড়ির উঠানে বজ্রপাত হয়। এতে মনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। দিনাজপুর অফিস