বজ্রপাতে মরল ২০০ গরু-মহিষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরের দক্ষিণে চর-তাড়ুয়াতে বজ্রপাতে দুই শতাধিক গরু-মহিষ মারা গেছে। স্থানীয় লোকজন বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়। গতকাল বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিরণ্ময় বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি ৪০টি মৃত ও ৫০টির মতো আহত পশু দেখতে পান। ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী বলেন, ৪০টি পশুর মৃতদেহ পাওয়া গেলেও বাকি পশুর মৃতদেহ জোয়ারে ভেসে গেছে, সেগুলো নদীতে দেখা যাচ্ছে। ভোলা প্রতিনিধি