প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি গ্রামে গতকাল ভোরে মিলন মিয়া (১৬) নামের এক কিশোর বজ্রপাতে মারা গেছে। ওই কিশোর ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। ফুলছড়ি ইউপির চেয়ারম্যান আবদুস সবুর , গত বুধবার রাতে মিলন মিয়া নিজেদের খড়ের ঘরে ঘুমিয়ে ছিল। আকস্মিক বজ্রপাতে ঘরের একটি অংশ পুড়ে যায় এবং তিন ভাই আহত হয়। গুরুতর আহত মিলনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।