বদরখালী কৃষি উপনিবেশ ও সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ ও সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় সমিতির মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নুরুল আলম সিকদার। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসাইন। 
সাধারণ সম্পাদক ইকবাল বদরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নান, বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরে হোছাইন, সাবেক চেয়ারম্যান হোছাইন আহমদ, সমিতির সাবেক সভাপতি মকবুল আহমেদ, আবদুল হান্নান, রশিদ আহমদ, আবদুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এম আবদুস ছত্তার ও মো. ওসমান গনি। আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি শাহাব উদ্দিন, পরিচালক জাফর আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ। সভায় প্রতিবেদনে সমিতির আয়-ব্যয় ও মামলাসহ সার্বিক বিষয় তুলে ধরা হয়।
উল্লেখ্য, ১৯২৯ সালে প্রতিষ্ঠিত এ সমবায় সমিতিতে বর্তমানে এক হাজার ৫০০ জন সদস্য রয়েছেন। —চকরিয়া প্রতিনিধি