বদরগঞ্জে ট্রাক–ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আজিকুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বদরগঞ্জ-ভাদুড়ি সড়কের পকিহানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আজিকুলের বাড়ি বদরগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া গ্রামে। তিনি ওই ট্রাক্টরের সহকারী।

পুলিশ জানায়, দিনাজপুরের কয়লাখনি থেকে ওই মালবাহী ট্রাকটি আসছিল। বিপরীত দিকে বদরগঞ্জ থেকে ভাদুড়ির দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। আজিকুল চলন্ত ট্রাক্টরের ওপর বসা ছিলেন। এ সময় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন তিনি। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।