বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নেভানো গেছে। শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের পাশে সার্কিট হাউস মাঠে সহকর্মীদের সঙ্গে বসে ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। আগুন দেখে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ভবনটির কাছে যান। এরপর ভবনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন।

বগুড়ার সিভিল সার্জন ফজলুল হক প্রথম আলোকে বলেন, কার্যালয়ের নতুন ভবনের জেনারেটর রুমে একটি ফ্যানে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় বড় ধরনের ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।

বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ প্রথম আলোকে বলেন, সিভিল সার্জন কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তাঁদের সদস্যরা সেখানে যান। ঘটনাস্থলে পৌঁছার আগেই সেখানে উপস্থিত লোকজন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। গত বছরের ৩০ জুলাই একই ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছিল। সে সময় করোনার ভ্যাকসিন রাখা একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে যায়।