বরগুনার ১৯ ইউপিতে আ.লীগ, ১০টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালট বাক্স

বিএনপি ছাড়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার ৬টি উপজেলার ২৯টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। গতকাল সোমবার অনুষ্ঠিত এই ৩১টি  ইউপির মধ্যে ১৯টিতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয় পেয়েছেন । অপর ১০টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বরগুনা সদর

সদর উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের হারিয়ে বেশিসংখ্যক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। এ উপজেলার  ৯টি ইউনিয়নের ৩টিতে আওয়ামী লীগ ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন ফুলঝুরি ইউপিতে গোলাম কবীর, ঢলুয়ায় আজিজুল হক, বরগুনা সদর ইউপিতে আলো আকন। বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন বদরখালী ইউপিতে মতিয়ার রহমান, গৌরীচন্নায় তানভীর আহমেদ, কেওড়াবুনিয়ায় মনিরুজ্জামান, আয়লা পাতাকাটায় মোশারেফ হোসেন, বুড়িরচরে হুমায়ুন কবীর ও নলটোনা ইউপিতে সফিকুজ্জামান মাহফুজ।

বেতাগী উপজেলা

উপজেলার সাত ইউপির সব কটিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এরা হলেন বেতাগী সদর ইউপিতে হুমায়ুন কবির, বিবিচিনিতে নওয়াব হোসেন, মোকামিয়াতে গাজী জয়নাল আহমেদ, হোসনাবাদে খলিলুর রহমান, বুড়ামজুমদারে সৈয়দ গোলাম রব শুকুর মীর, সরিষামুড়িতে ইমাম হাসান ও কাদিরাবাদে মোশাররফ হোসেন।

আমতলী উপজেলা

উপজেলার ছয়টি ইউনিয়নের চারটিতে আওয়ামী লীগ এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন চাওড়া ইউপিতে আখতারুজ্জামান খান, আড়পাঙ্গাশিয়ায় সোহেলী পারভীন, কুকুয়ায় বোরহান উদ্দিন আহমেদ ও গুলিশাখালীতে মনিরুল ইসলাম। বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন হলদিয়া ইউপিতে আসাদুজ্জামান এবং আঠারোগাছিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম।
পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়নের সব কটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এঁরা হলেন কালমেঘা ইউনিয়নে গোলাম নাসির, কাকচিড়া ইউনিয়নে আলাউদ্দিন এবং কাঁঠালতলী ইউনিয়নে শহিদুল ইসলাম।

বামনা উপজেলা

উপজেলার চারটি ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ ও অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বামনা সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী কামরুজ্জামান সগীর ও রামনা ইউপিতে একই দলের মো. নজরুল ইসলাম এবং বুকাবুনিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ও ডৌয়াতলায় অপর স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।

সোমবার সকাল আটটা থেকে জেলার ২৯টি ইউনিয়নের ২৬৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার ২৯টি ইউনিয়নে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৬ হাজার ১২৬ জন। নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৭১ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। জেলা পুলিশ সূত্র জানায়, সোমবার ২৯টি ইউপিতে নির্বাচনের ২৬৫ কেন্দ্রের মধ্যে ৮১টি ছিল অধিক ঝুঁকিপূর্ণ।