বরগুনায় করোনায় আক্রান্ত সরকারি কর্মকর্তা আইসোলেশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনা সদর উপজেলার এক সরকারি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে প্রশাসন আক্রান্ত ব্যক্তির অফিসসহ আশপাশের তিনটি পরিবারকে লকডাউন করেছে। আক্রান্ত ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেসনে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি বরগুনা জেলা সঞ্চয় অফিসের একজন কর্মকর্তা। সম্প্রতি তিনি ভোলা থেকে বরগুনায় আসেন। এরপর তিনি অসুস্থ বোধ করলে দুদিন আগে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন। ওই দিনই তাঁর নমুনা বরিশাল ল্যাবে পাঠানো হয়। আজ শুক্রবার নমুনা পরীক্ষার প্রতিবেদন বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে আসে। তিনি করোনায় আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আক্রান্ত হওয়ার ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন অফিসসহ তিনটি পরিবারকে লকডাউন করে দিয়েছে। করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ১৮ এপ্রিল থেকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জেলাকে লকডাউন ঘোষণা করেন।
বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যা করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসক কামরুল আজাদ বলেন, বরগুনা পৌর এলাকার একজন করোনায় আক্রান্ত হয়ে আসোলেশনে ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান প্রথম আলোকে বলেন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বরগুনা জেনারেল হাসপাতালের আসইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন বরগুনা জেলার মধ্যে সদর উপজেলা করোনা ঝুঁকিতে রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় আজ পর্যন্ত ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদরে ১৫, আমতলীতে ১১, বামনায় ৯, বেতাগীতে ৩ ও পাথরঘাটা উপজেলায় ২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।