বরগুনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গতকাল মঙ্গলবার বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সদস্যরা। আজ বুধবার সকালে সাগর মোহনার আশার চর এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল দুপুরে আল্লাহর দান ট্রলারের ১১ জেলেসহ ওই ট্রলার ডুবে যায়। আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ থাকেন তিনজন।

ওই তিন জেলে হলেন মোহাম্মদ ইব্রাহিম (৩৫), মনির হোসেন (৩৫), সরোয়ার ফরাজী (৩০)। তাঁদের বাড়ি বিষখালী নদীতীরে বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা ও বাদুরতলা গ্রামে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারডুবিতে নিখোঁজ ওই তিন জেলের লাশ উদ্ধারের বিষয়টি আজ সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।