প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় গ্যাস সরবরাহ ও সঞ্চালন লাইনের দ্রুত বাস্তবায়ন, মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা, বন্ধ মিল-কলকারখানাগুলো পুনরায় চালু, সুন্দরবন রক্ষায় আলাদা বন আইন প্রণয়ন ও পর্যটনশিল্পের বিকাশসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল নগরের পিকচার প্যালেস মোড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির একাংশ। মানববন্ধন থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নকল্পে আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অধিক বরাদ্দের দাবি জানানো হয়। তা ছাড়া, নতুন ঘোষিত বাংলাদেশ রেলওয়ের দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবি করেন বক্তারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের একাংশের সভাপতি লোকমান হাকিম।