বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩২ জনের জনের মৃত্যু হয়েছে। এটা এই বিভাগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে করোনায় ১৫ জন ও করোনার উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৬ দশমিক ৩১ শতাংশ। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে করোনায় ৫ জন ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে বিভাগে নতুন করে ৭৭৩ জনের করোনা শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে করোনায় ৫ জন ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে বিভাগে নতুন করে ৭৭৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৮। এর আগে গত ২ আগস্ট ২৪ ঘণ্টায় এই বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল ও বরগুনায় ৪ জন করে, ভোলা ও ঝালকাঠিতে ৩ জন করে এবং পিরোজপুরে ১ জন মারা যান।
উপসর্গে মারা মারা যান বাকি ১৭ জন। তাঁরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। এই হাসপাতালে এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে আজ সকাল পর্যন্ত উপসর্গে নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বিভাগে মোট ২ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ৮৫৮ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৩৩৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৮৫৮ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৩৩৫ জন রয়েছেন।
এ ছাড়া পটুয়াখালীতে ১৮২ জন, ভোলায় ১৭৬ জন, পিরোজপুরে ৭৪ জন, বরগুনায় ৬৪ জন, ঝালকাঠিতে ২৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৩৬ হাজার ৯৯৮। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৫ হাজার ৩৩২ জন, পটুয়াখালীতে ৫ হাজার ৪ জন, ভোলায় ৪ হাজার ৫৮৭ জন, পিরোজপুরে ৪ হাজার ৬৩৮ জন, বরগুনায় ৩ হাজার ২০০ জন ও ঝালকাঠিতে ৪ হাজার ২৩৭ জন রয়েছেন।
জুলাইয়ে এই বিভাগে শনাক্ত ও মৃত্যুহার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। আগস্টে তা আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে সবাইকে টিকা নিতে উদ্যোগী হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, জুলাইয়ে এই বিভাগে শনাক্ত ও মৃত্যুহার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। আগস্টে তা আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে সবাইকে টিকা নিতে উদ্যোগী হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে কোনো শয্যা খালি নেই। আজ সকাল পর্যন্ত এ হাসপাতালে ৩৪৩ জন রোগী ভর্তি আছেন। শয্যা না পেয়ে মেঝেতে ঠাঁই নিতে হচ্ছে অনেক রোগীকে। অধিকাংশ রোগীরই অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম। এক মাস ধরে ২৬টি আইসিইউ শয্যা সব সময়ই রোগীতে পূর্ণ আছে। এ কারণে সংকটাপন্ন অনেক রোগীই আইসিইউ পাচ্ছেন না।