বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবারের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে এবং সেশনজট নিরসনে এই উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৩৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়ালি ওই সভা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রায় দুই বছর একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের পাঠদান, নিয়মিত পরীক্ষা বন্ধ থাকায় যে ক্ষতির মুখে পড়েছে, তা পুষিয়ে নিতে এবারের শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি দেওয়া হয়। এ সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে।