বরিশালে জয়নুল উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী জয়নুল উৎসব। গতকাল বুধবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হলে উৎসবের উদ্বোধন করেন জয়নুল আবেদিনের সন্তান শিল্পী ও প্রকৌশলী মইনুল আবেদিন।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ৬৮টি ছবি এবং তাঁর সংগৃহীত ৭০টি পুতুল উৎসবে নতুন মাত্রা যোগ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই হলে অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ চারুকলার অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ, ভাস্কর আমিনুল হাসান, কাজী মোজাম্মেল হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, সাবেক সভাপতি শান্তি দাস, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।