বরিশালে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র
প্রথম আলো

বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ বছর বয়সী শিশুটি রূপাতলী বরিশাল বেতার এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন।

আজ শনিবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই একটি শিশুর গলাকাটা লাশ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রূপাতলী বরিশাল বেতার কার্যালয়ের পেছনে রাতের আধাঁরে একটি পরিত্যক্ত শৌচাগারের ওপর শিশুটিকে কেউ জবাই করে হত্যা করেছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এটা নিশ্চিত, এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পরই বিস্তারিত বলা যাবে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।