প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বরিশালে বর্ণলিখন প্রতিযোগিতা ও হাতেখড়ি অনুষ্ঠিত হয়েছে। কারক নাট্য সম্প্রদায় ঢাকার উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেল চারটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের হাতেখড়ি দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভাষাসংগ্রামী মো. ইউসুফ হোসেন কালু। নগরের দুই শতাধিক শিশু হাতেখড়ি ও বর্ণলিখন প্রতিযোগিতায় অংশ নেয়। হাতেখড়ি অনুষ্ঠানের পর হয় বর্ণলিখন প্রতিযোগিতা।