বাঁকখালী নদীর তীর দখলদারদের দ্রুত উচ্ছেদ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কক্সবাজার সদরের ঝিলংজায় বঁাকখালী নদীর তীরে গত মঙ্গলবার মানববন্ধন করা হয় l প্রথম আলো
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কক্সবাজার সদরের ঝিলংজায় বঁাকখালী নদীর তীরে গত মঙ্গলবার মানববন্ধন করা হয় l প্রথম আলো

কক্সবাজারে গত মঙ্গলবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁন্দেরপাড়ার বাঁকখালী নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও বাঁকখালী বাঁচাও আন্দোলন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তারা বলেন, বাঁকখালী ভরাট হওয়ায় নৌ চলাচলের গতিপথ সংকুচিত হয়ে পড়েছে। পাশাপাশি নদীর ভরাট ভূমি দখল করে তৈরি হয়েছে নানা অবকাঠামো। কক্সবাজার শহরকে জলাবদ্ধতামুক্ত রাখতে দ্রুত নদীর তীর দখলদারদের উচ্ছেদ করতে হবে।

বাঁকখালী বাঁচাও আন্দোলনের সভাপতি সারওয়ার সাঈদের সভাপতিত্বে ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েস সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য কুদরত উল্লাহ সিকদার, ফজলুল করিম, সমাজকর্মী মো. আবুল কাশেম, সাংবাদিক আবদুল্লাহ নয়ন, নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সহসভাপতি আজাদ মনসুর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুহিন, সদর উপজেলা সভাপতি শামসুল আলম, স্থানীয় ব্যবসায়ী তারেক মো. ফয়েজ উল্লাহ, জাহেদুল হক প্রমুখ।