বাঁশখালীতে আবারও পুড়ল তিনটি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বণিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আগুনে সাবেক ইউপি সদস্য গোপাল ধর ও শান্তি রানী ধরের তিনটি ঘর পুড়ে যায়। এসব ঘরে ভাড়ায় থাকতেন সুমন দাশ, মধন দে ও নমিতা দাশ। আগুনে তিন ঘরের সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র আরও জানায়, ওই সময় নিদু বালা দাশ (৬২) নামের এক বৃদ্ধা আহত হন। তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডের আবদু সমদ মাঝির বাড়িতে আগুন লাগলে মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মিনহাজ (১২) ও আড়াই বছর বয়সী তাঁর মেয়ে রুহি মনি মারা যায়।

আরও পড়ুন

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।