বাংলাদেশি ছয় জেলেকে ফেরত দিল মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হওয়া বাংলাদেশি ছয় জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিক জেলেদের নাম-ঠিকানা জানা যায়নি।

আজ বুধবার দুপুরে মিয়ানমারের মংডু শহরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) প্রতিনিধিদলের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ছয় বাংলাদেশি জেলেকে মিয়ানমার কর্তৃপক্ষ বিজিবির কাছে হস্তান্তর করে।

আজ বুধবার দুপুরে মিয়ানমারের মংডু শহরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথম আলোকে খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি বলেন, ওই জেলেদের টেকনাফে নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।