বাউফলে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলায় একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা মারা (৬৫) গেছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বগা ইউনিয়নে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার বগা ইউনিয়নের ৫৯ নম্বর ধাউরা ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ রোববার ভোরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে শ্বাস নিতে তাঁর কষ্ট হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই তাঁর দাফনের প্রক্রিয়া চলছে।