বাক্স খুলতেই বেরিয়ে এল মৃত দুই নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি কাগজের বাক্স থেকে দুটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কসরপাড় ইউনিয়নের গাগলাজানি এলাকার খরাঘাট সেতুর নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে গাগলাজানি এলাকার খরাঘাট সেতুর নিচে স্থানীয় এক ব্যক্তি মাছ শিকার করছিলেন। এ সময় তিনি পানিতে ডুবে থাকা কাগজের একটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি খুলে দুটি নবজাতকের লাশ দেখতে পান। লাশ দুটি বাক্সের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো ছিল। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বলেন, দুটি নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।