বাগমারায় আরও এক জেএমজেবি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভুক্ত আরেক সদস্যকে রাজশাহীর বাগমারা থানার পুলিশ আটক করেছে। আটক হওয়া জঙ্গি হলেন উপজেলার যোগিপাড়া ইউনিয়নের শান্তপাড়া গ্রামের জয়নাল আলীর ছেলে আবদুল কুদ্দাস (৪০)। তাঁর বিরুদ্ধে জঙ্গি সংশ্ষ্টি একাধিক মামলা রয়েছে।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, জঙ্গি বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে গত সোমবার রাত থেকে পুলিশের কয়েকটি দল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আজ মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে জঙ্গি কুদ্দুসকে আটক করা হয়। তিনি জেলা পুলিশের বিশেষ শাখার জেএমজেবির তালিকাভুক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে ২০০৫ সালের ২৪ জানুয়ারি পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৬৪ জন জঙ্গির সঙ্গে তাঁকে পুলিশ আটক করেছিল।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করার পর সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবয়ছে।
গত চার দিনে বাগমারা থানার পুলিশ জঙ্গি বিরোধী অভিযানে মোট আটজন জঙ্গিকে আটক করেছে।