বাঘাইছড়িতে খেদারমারা ভাবনাকেন্দ্রে প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এক বছরের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে খেদারমারা ভাবনাকেন্দ্রে প্রবারণা উৎসব (পূর্ণিমা) উদ্যাপিত হয়েছে। ৭ অক্টোবর এ উসৎসবকে ঘিরে খেদারমারা ভাবনাকেন্দ্রের মাঠে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে নয়টায় পঞ্চশীল গ্রহণ ও পূজা–অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বেলা দুইটায় দ্বিতীয় পর্বে ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ যোগাসিদ্ধি ভান্তেসহ ভিক্ষুদের ফুল ও চীবর প্রদান করেন ভক্তরা। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী সমাবেত লোকজন প্রার্থনা করেন। সন্ধ্যায় ৮৪ হাজার মোমবাতি জ্বালানো হয়।