বাঘাইছড়িতে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিস্তল
প্রতীকী ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার এলাকায় দুই পক্ষের মধ্যে ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের পরিচালক জানং চাকমা ও জনসংহতি সমিতির (জেএসএস) টুজিম চাকমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে রুপকারী ইউনিয়নের দুই কিলোমিটার এলাকায় চা দোকানে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের পরিচালকসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় জেএসএসের একদল অস্ত্রধারী এলোপাতাড়ি ব্রাশফায়ার করেন। এতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের পরিচালক জানং চাকমা ঘটনাস্থলে মারা যান। পরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে জনসংহতি সমিতির কর্মী টুজিম চাকমা মারা যান। এ ছাড়া মো. মুনির হোসেন নামের এক পথচারী আহত হয়েছেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘দুই পক্ষের দুজন মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। আমাদের পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি) ঘটনাস্থলে যাচ্ছেন।’