বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাজুবাঘার তেপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম নাদির উদ্দিন (৭০)। তিনি উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদির উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আড়ানী-বাঘা রাস্তা ধরে হাঁটছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পরই নাদির মারা যান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। তাই আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।