বাঙ্গালী নদী থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় বাঙ্গালী নদী থেকে এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা দেড়টায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত করার জন্য তা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

থানা-পুলিশ জানায়, উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের পাশে বাঙ্গালী নদীর কিনারে লাশটি ভেসে ছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

মেয়েটির গায়ের বরণ শ্যামলা। মৃতদেহের গায়ে কালো রঙের বোরকা ছিল। পরনে ছিল হলুদ রঙের পায়জামা ও গোলাপি রঙের কামিজ। লাশের পেটে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া গলায় ওড়না প্যাঁচানো ছিল।


শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, লাশটি উজান থেকে ভেসে আসে। লাশের শরীরের অনেক অংশই গলে গেছে। ১০-১২ দিন আগে কেউ শ্বাস রোধ করে এই নারীকে হত্যা করে নদীতে ফেলে দিতে পারে। লাশটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ অনুসন্ধান শুরু করেছে।