বান্দরবানে গুলিতে একজনকে হত্যার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুনপাড়ায় জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে মামলা করেন। এর আগে দুপুরে জেএসএসের সাবেক কর্মী মংচিংশৈ মারমাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নতুনপাড়ার নিহত মংচিংশৈ মারমার স্ত্রী হ্লালিয়াই মারমা বাদী হয়ে রোয়াংছড়ি থানায় মামলা করেন। মামলার এজাহারে জনসংহতি সমিতির পাঁচ থেকে ছয়জন সশস্ত্র অস্ত্রধারী জড়িত বলে অভিযোগ করেন বাদী। আজ রোববার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মংচিংশৈ মারমার লাশ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির মামলা ও ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।