বান্দরবানে হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কদুরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর নাম হালিমা খাতুন (৯০)।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ১৫-১৬টি বুনো হাতি সুয়ালক ইউনিয়নের কুদুরখোলা গ্রামে ঢুকে পড়ে। হাতির উপস্থিতি আঁচ করতে পেরে গ্রামবাসী ঘর ছেড়ে পালিয়ে যান। কিন্তু বৃদ্ধ হালিমা খাতুন পালাতে পারেননি। হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়।
বন বিভাগের বান্দরবানের ডিএফও ইসমাইল হোসেন বলেন, খাবারের সন্ধানে প্রায়ই বুনো হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। এর আগে সুয়ালকে হাতির আক্রমণের শিকার হয়ে গ্রামবাসীর মৃত্যু হয়েছে।
সুয়ালকের ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, গ্রামের লোকজন হাতির আক্রমণের ভয়ে আতঙ্কে থাকে।
বান্দরবান সদর থানার এসআই খালেদ হাসান বলেন, হালিমার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।