প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার স্কয়ার স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩৪টি ইভেন্টে স্কুল ও কলেজ শাখার ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা পর্বের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শেখ বজলুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক রেজাউর রহিম, জেলা প্রশাসক রেখা রানী বালো, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মজুমদার, পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ সেলিমা আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, পৌরসভার মেয়র কামরুল হাসানসহ সুধীজনেরা। প্রতিযোগিতার শুরুতে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত দেখানো হয়।