বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেনের মেয়ের বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে বিয়েবাড়ি থেকে মেয়ের বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত মেয়ের বাল্যবিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়ায় সাজ্জাদকে ৫০০ টাকা জরিমানা করেন। পরে তিনি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, বিয়ে স্থগিত করে মেয়ের বাবাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।