প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার রাতে দশম শ্রেণি পড়ুয়া ওই মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে ইউএনও মেয়েটির বাড়িতে যান। সেখানে ইউএনও দুই পক্ষের অভিভাবকদের বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। পরে তিনি ছেলের কাছ থেকে বাল্যবিবাহ না করার মুচলেকা নেন। এ সময় অন্যান্যের মধ্যে মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।