বাল্যবিবাহ-মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ-মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা সদরের বিএডিসি মাঠে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ ঘোষণা দেন। উপজেলা প্রশাসন ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, উন্নয়নকর্মী জাহিদ হাসান প্রমুখ।