প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ করার দায়ে মো. রাসেল মিয়া (১৯) নামের এক তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় ইউএনও রাজীব কুমার সরকার নিজ কার্যালয়ে রাসেলকে সাজা দেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে এক মাস আগে বিয়ে করেন রাসেল। গত শনিবার রাসেল কিশোরীকে নিয়ে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে দুপুরে রাসেলকে আটক করা হয়। উপজেলা প্রশাসন সম্প্রতি স্থানীয় তিনটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছে।