বাস উল্টে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্রহ্মপুত্র নদে লাঙ্গলবন্দ সেতুর ওপর শুক্রবার রাতে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। এ সময় আশপাশের সড়কে প্রায় দুই ঘণ্টা যানজট লেগে ছিল।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রহ্মপুত্র নদে লাঙ্গলবন্দ সেতুর কিছু জায়গায় ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এটি সংস্কার করে। কিন্তু গর্তের জায়গায় এক হাতের বেশি উঁচু করায় যান চলাচলে সমস্যা হচ্ছে।  শুক্রবার রাতে ইউনিক পরিবহনের একটি বাস ওই উঁচু জায়গায় ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ১০ যাত্রী আহত হন।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী উল হোসেন বলেন, ‘মাত্রাতিরিক্ত ওজন নিয়ে যানবাহন চলাচল করায় সেতুতে গর্ত হয়ে গেছে। গর্তের উঁচু জায়গাটি ঢালু করে দেওয়া হয়েছে। কিন্তু স্থায়ীভাবে সমাধান করতে হলে মহাসড়ক সাত দিন বন্ধ রাখতে হবে। স্থায়ীভাবে সেতুটি সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে।’