বাস থেকে তিনটি পিস্তলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে রোববার সকালে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও একটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন ফেনীর ছাগলনাইয়া এলাকার মো. আলাউদ্দিন (৪৫) ও নগরের আকবরশাহ থানা এলাকার মো. ইলিয়াছ (৩১)। আলাউদ্দিন ওই বাসচালকের সহকারী হিসেবে কাজ করেন। তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। এ সময় তল্লাশি চালিয়ে ওই দুজনের কাছে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও একটি গুলি পাওয়া যায়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।