বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবুল কালাম (২৯)। তিনি স্থানীয় সয়দাবাদ গ্রামের কলেজপাড়া এলাকার হামিদ জোয়াদ্দারের ছেলে। কালাম বেসরকারি চাকরিজীবী ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী প্রথম আলোকে বলেন, আবুল কালাম মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়।