বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি এলাকায় ঢাকা-কালীগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, রাত দুইটার দিকে ভিআইপি পরিবহনের ওই বাসে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বাসটির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গাজীপুর প্রতিনিধি|